৮ মে ২০২৬

ডোমারে ৪ গাঁজাখোর আটক, ভ্রাম্যামান আদালতে ৩মাসের জেল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ডোমারে ৪ গাঁজাখোর আটক, ভ্রাম্যামান আদালতে ৩মাসের জেল

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) থেকে : নীলফামারীর ডোমারে ৪ গাঁজাখোরকে আটক করেছে থানা পুলিশ, ভ্রাম্যমান আদালতে ৩মাসের জেল।

বৃহস্পতিবার (২১নভেম্বর) রাত ১০টায় ডোমার থানার এসআই আজম হোসেন প্রধানের নেতৃত্বে এসআই সুমন চন্দ্র রায়, এএসআই ফারুকসহ সঙ্গীয় ফোর্স মাদক বিরোধী অভিযান কালে উপজেলার সোনারায় ইউনিয়নের ধনীপাড়া গ্রামের একটি বাড়ী থেকে গাঁজা সেবন কালে ৪ জনকে আটক করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেড উম্মে ফাতিমা ঘটনা স্থলে গিয়ে ভ্র্যাম্যমান আদালত বসিয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে ২০১৮ এর ৩৬ (১)/২১ ধারা মোতাবেক প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম করাদন্ড প্রদান করেন। দন্ড প্রাাপ্তরা হলেন, উপজেলার দক্ষিণ চিকমমাটি ৩নং ওয়ার্ডের বায়জিত হাচানের ছেলে সৌরভ (২৮), পূর্ব চিকনমাটি ভাদুর স্কুল এলাকার আজিবর রহমানের ছেলে মোরছালিন (২৯), সোনারায় ভেন্সীপাড়া গ্রামের সত্যেন্দ্র নাথ রায়ের ছেলে সঞ্জয় কুমার (২২), সোনারায় ধনীপাড়া গ্রামের রেজাউল ইসলামের ছেলে রাকিবুল হাসান (২৩)।

ডোমার থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, সৌরভের স্ত্রী বাড়ীতে না থাকায় তারা দলবন্ধ হয়ে সেখানে গাঁজার আসর বসায়। গোপন সুত্রে সংবাদ পেয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আগামীকাল সকালে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পঠানো হবে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি