৫ মে ২০২৬

ডোমারে ২ হোটেলের জরিমান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ডোমারে ২ হোটেলের জরিমান

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) থেকে : নীলফামারীর ডোমারে ২ হোটেল মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের বিচারক।

রোববার দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারী কমিশনার (ভুমি) মনোয়ার হোসেন ডোমার বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। বাশি ও নোংরা পরিবেশে খাবার রাখার দায়ে ভোক্তা অধিকার আইনে ২০০৯ এর ৩৮ ধারা মোতাবেক আলম হোটেল এন্ড রেষ্টুরেন্টে ২০ হাজার টাকা এবং সুমন হোটেলে ১০ হাজার টাকা জরিমানা করেন।

এ সময় ডোমার থানার এসআই শাহ আলম ও আজম হোসেন প্রধানসহ সঙ্গীয় ফোর্স সাথে ছিলেন। ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে এলাকার অন্যান্য হোটেল মালিকগণ দোকান বন্ধ করে পালিয়ে যায়।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি