৪ মে ২০২৬

ডোমারে ১০১টি পূজা মন্ডপে শারদীয় দূর্গাপূজা উদযাপন হবে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ডোমারে ১০১টি পূজা মন্ডপে শারদীয় দূর্গাপূজা উদযাপন হবে
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: জীবনের বারো আনাই মাটি, আর সেই মাটি দিয়ে চিন্ময়ী মায়ের, মৃন্ময়ীরুপ ক্রমশ প্রকাশ পাচ্ছে মৃৎ শিল্পীদের হাতে। শরৎ এর পূর্ণ লগ্নে দেবীদূর্গার আগমনের প্রাক মুহুর্ত্বে দেবীর আহবান বন্দনার উদযোগ নিয়েছে সনাতন সম্প্রদায়ের ভক্তরা। নীলফামারীর ডোমার উপজেলার প্রতিটি পূজা মন্ডপে দেবীদূর্গাকে বরন করার প্রস্তুতি চলছে। ডোমার পৌরসভাসহ উপজেলার ১০টি ইউনিয়নে মোট ১০১টি পূজা মন্ডপে শারদীয় দূর্গাপূজা উদযাপন হবে। দেবীদূর্গাকে রংতুলির আঁদলে সাজাতে ব্যস্ত সময় পার করছে মৃৎ শিল্পীরা। ১১অক্টোবর সোমবার পঞ্চমী ও ষষ্ঠী তিথি কল্পারম্ভ ও ষষ্ঠী বিহিত পূজা প্রশস্তা সায়নকালে দেবীর রোধন, আমন্ত্রন ও অধিবাস। ১২ অক্টোবর শ্রীশ্রী শারদীয়া দূর্গাদেবীর নবপত্রিকা প্রবেশ,স্থাপন, সপ্তামাদি কল্পারম্ভ সপ্তমী বিহিত পূজা প্রশস্তা ও দেবী দূর্গার ঘোটকে আগমন। ১৫ অক্টোবর দেবীদূর্গা দশমী বিহিত পূজা সমাপনাস্তে বিসর্জন প্রশস্তা এবং দেবী দূর্গার দোলায় গমন করবে বলে জানিয়েছেন ডোমার কেন্দ্রীয় হরিসভা মন্দির পূজা উদযাপন কমিটি। ডোমার কেন্দ্রীয় হরিসভা মন্দিরের সভাপতি বাবু রাম নিবাস আগরওয়ালা জানান, সকলকে আগাম শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি। নব-নির্মিত এই মন্দিরে উৎসব পূর্ণ মর্যাদায় মায়ের পূজা উৎযাপন হবে। আপনাদের সকলের সহযোগীতা ও সহানুভূতি কামনা করছি। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ডোমার উপজেলা শাখার আহবায়ক শ্রী রামকৃষ্ণ বর্মন বলেন, আমাদের এই উপজেলায় ১০১টি পূজা মন্ডপে দূর্গাপূজা উদযাপন হবে। সুষ্ঠভাবে পূজা উদযাপন করতে সকলের সহযোগীতা কামনা করি। ডোমার কেন্দ্রীয় হরিসভা মন্দিরের পূজা কমিটির সভাপতি উজ্জল কানজিলাল জানান, সকলকে আসন্ন শারদীয় দূর্গপূজায় আগাম শুভেচ্ছা, আশাকরি এবারের পূজা ভালো হবে, নীলফামারী জেলার সাম্প্রতিক মিলন অত্যাবশক সুন্দর ভালো, সকল ধর্মের মানুষ আমরা দূর্গাপূজাকে উৎসবে পরিনত করে আনন্দ উপভোগ করি। বৈশিক মহামারী করোনা এখনো যায়নি, তাই সামাজিক দুরত্ব বজায় রেখে সকল দর্শনার্থীকে মাস্ক পরিধান করে মন্দিরে আসার অনুরোধ জানিয়েছেন। ডোমার থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, শারদীয় দূর্গাপূজাকে ঘিরে আমাদের আইন শৃংখলা বাহিনী কঠোর অবস্থানে থাকবে। আনসার বাহিনীর পাশাপাশী পুলিশ বাহিনীর সদস্যগণ প্রতিটি মন্ডপে তারা তাদের দ্বায়ীত্ব পালন করবে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি