৮ মে ২০২৬

ডোমার উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হলেন গোলাম সারোয়ার বাবু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ডোমার উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হলেন গোলাম সারোয়ার বাবু

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) থেকে: নীলফামারী ডোমারে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৯ এর উপজেলায় পর্যায়ে বাছাই প্রতিযোগিতায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন গোলাম সারোয়ার বাবু। গতকাল মঙ্গলবার (৩ ডিসেম্বর) উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আনুষ্ঠানিক ভাবে এ ফল প্রকাশ করেন।

এতে শহীদ স্মৃতি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম সারোয়ার বাবু শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়। জানা যায়, গত ১২/০৪/২০১৫ সালে তিনি ওই বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসাবে যোগদান করেন। দায়িত্ব গ্রহনের পরে সরকারী ভাবে ৪তলা ফাউন্ডেশনের ৬টি কক্ষ বিশিষ্ট ২তলা ভবন নির্মাণ অনুমোদন পান। পুরাতন ভবন ভাঙ্গার পরে শিক্ষার্থীদের ক্লাশ করার অসুবিধা দেখা দিলে সভাপতি মিলে টিন সেট ৩টি কক্ষ নির্মাণ করে। অপরদিকে পুরো বিদ্যালয়টি সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসে এবং অনলাইনের মাধ্যমে শিক্ষার্থীদের উপস্থিতি ও এসএমএস এর মাধ্যমে অভিভাবকদের অবহিত করণ বিষয়ে লেখাপড়ার মান উন্নয়নে বিশেষ ভুমিকার রাখেন। ২টি ওয়াশ ব্লক তৈরী, ক্লাশ রুটিন, ক্লাশ রুমে চিত্রাঙ্গন, যোগদানের পর থেকে অদ্যবদি ৭৫জন শিক্ষার্থী ট্যানেলপুল সহ সাধারণ গ্রেডে বৃত্তি প্রাপ্ত হয় এবং জিপিএ-৫ হার ৫০% এ নিয়ে আসেন। বিদ্যালয়টি জমি নদী ভাঙ্গন রোধে মাননীয় সংসদ সদস্য কর্তৃক প্রকল্প অনুমোদক নিয়ে সুষ্ট ভাবে তা সর্ম্পন করেন।

শিশুদের মাঝে পানির পট, পরিচয় পত্র প্রদান, নিয়মিত সভা, শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদের নিয়ে মা সমাবেশ করে ব্যাপক সফলতা অর্জন করেন তিনি। বড় সফলতার মধ্যে বিদ্যালয়ের স্থাপনের ৪৭বছর পর ২০১৬ সালে নির্বাচনের মাধ্যমে এসএমসি’র সভাপতি নির্ধারণ করা হয়। তার এ সকল সফল কার্যক্রমের জন্য জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৯ এর উপজেলায় পর্যায়ে বাছাই প্রতিযোগিতায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হন বলে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমির হোসেন জানান।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি