৭ মে ২০২৬

ডোমার থানা পুলিশের অভিযানে চোরাই মোটর সাইকেল উদ্ধার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ডোমার থানা পুলিশের অভিযানে চোরাই মোটর সাইকেল উদ্ধার

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) থেকে: নীলফামারীর ডোমারে আন্তঃজেলা চুরি ও ডাকাতি মামলার আসামী রুবেল গ্রেফতার, চোরাই মোটর সাইকেল উদ্ধার করেছে ডোমার থানা পুলিশ। জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোকলেছুর রহমান বিপিএম, পিপিএম এর নির্দেশনায়, সিনিয়র সহকারী পুলিশ সুপার জয়ব্রত পাল ও অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমানের সার্বিক তত্বাবধানে ডোমার থানার এসআই আজম হোসেন প্রধান ও সঙ্গীয় ফোর্স গত ২৬ জুন রাতে বিশেষ উদ্ধার অভিযান চালিয়ে, জলঢাকা উপজেলার ছিট মিরগঞ্জ এলাকা থেকে আজাহারুল ইসলাম (পকেটমার) এর ছেলে আন্তঃজেলা চুরি ও ডাকাতি মামলার আসামী রুবেল ইসলাম (২৬) কে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে চোরাই মোটর সাইকেল উদ্ধার করা হয়।

এ বিষয়ে ডোমার থানায় ৪৫৭,৩৮০,৪১১ ধারায় মামলা নং- ১৩, তারিখ- ২৬/০৬/২০দায়ের করা হয়েছে। মামলা সুত্রে জানা যায়, ডোমার উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের মেলাপাঙ্গা এলাকার মৃত- হাজী মহিউদ্দিনের ছেলে রবিউল ইসলামের নিজ বাড়ী থেকে ২৮ মে গভীর রাতে তার ব্যহৃত মোটর সাইকেলটি চুরি হয়। রবিউল ৩১ মে ডোমার থানায় সাধারন ডায়েরী নং-৭০৫ দায়ের করে। জিডির সূত্র ধরে এসআই আজম হোসেন প্রধান চুরি যাওয়া মোটর সাইকেলের সন্ধান পান এবং আসামী রুবেলকে গ্রেফতার করে মোটর সাইকেলটি উদ্ধার করে।

ডোমার থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান জানান, রুবেল আন্তঃজেলা চুরি ও ডাকাত দলে সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধীক মামলা রয়েছে। রুবেল বিজ্ঞ আদালতে ফেীজদারী কার্যবিধি ১৬৪ ধারা মোতাবেক জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তি মূলক জবানবন্দী প্রদান করে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি