ডোমার প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন
ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে দীর্ঘ প্রায় ১যুগেরও বেশি সময় অতিক্রম হওয়ার পর নতুন করে প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। আহবায়ক আসাদুজ্জামান চয়ন এবং সদস্য সচিব আব্দুর রাজ্জাক রাজা।
সোমবার সকাল ১১টায় ডোমার নাট্য সমিতি মিলনায়তন কক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। আলোচনার শুরুতেই শোকের মাস উপলক্ষে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবার সহ সকল শহীদদের আত্নার মাগফেরাত কামনার্থে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। ডোমার প্রেসক্লাবের আয়োজনে উপজেলার সকল সাংবাদিকদের নিয়ে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভায় উপজেলার প্রিন্ট ও টিভি মিডিয়ার প্রায় ২৫ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।
ডোমার প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আব্দুর রাজ্জাক রাজার সভাপতিত্বে বক্তব্যে রাখেন, ডোমার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান চয়ন, দৈনিক যুগান্তর পত্রিকার উপজেলা প্রতিনিধি আবু ফাত্তাহ কামাল পাখি, টিভি চ্যানেল ২৪ এর জেলা প্রতিনিধি সবুক্তগীন অনিকেত, দৈনিক যুগের আলো পত্রিকার উপজেলা প্রতিনিধি আসাদুজ্জামান হিল্লোল, দৈনিক ভোরের কাগজ পত্রিকার উপজেলা প্রতিনিধি জাবেদুল ইসলাম সানবীম, দৈনিক ভোরের দর্পন পত্রিকার উপজেলা প্রতিনিধি রবিউল হক রতন প্রমুখ। প্রথমার্ধের আলোচনা সভা শেষে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
উক্ত আহ্বায়ক কমিটি আগামী ৯০ দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠন করবে। আহবায়ক কমিটিঃ আহবায়ক, আসাদুজ্জামান চয়ন, সিনিয়র যুন্ম আহবায়ক, আবু ফাত্তাহ কামাল পাখি, যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক মাসুম, মোসাদ্দেকুর রহমান সাজু, সদস্য সচিব, আব্দুর রাজ্জাক রাজা, কার্যকারী সদস্য, ডোমার মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহিনুল ইসলাম বাবু, আসাদুজ্জামান হিল্লোল, আনিছুর রহমান মানিক, রবিউল হক রতন, রুবেল ইসলাম, রাশেদুল ইসলাম আপেল।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি