ডোমার পৌরসভায় ভিজিএফ কার্ডের চাল বিতরণ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) থেকে : নীলফামারীর ডোমার পৌরসভায় ঈদুল আযহা উপলক্ষে ভিজিএফ কার্ডের চাউল বিতরণ করা হয়েছে।
রোববার (২৬জুলাই) সকাল ৯টায় ছোট রাউতা এলাকায় বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন, পৌর মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু। পৌর এলাকার সকল কাউন্সিলরদের কাছে ১৫টন ৪শত কেজি চাউল বন্ঠন করেন তিনি। ৯ কাউন্সিলর ৩জন সংরক্ষিত কাউন্সিলর ও মেয়রসহ তাদের তালিকা ভুক্ত ১হাজার ৫শত ৪০ টি পরিবারের মাঝে ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়।
এ সময় ট্যাগ অফিসার হিসাবে, উপজেলা কৃষি কর্মকর্তা আনিছুজ্জামান, ডোমার বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল আলম, হলহলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক মানিকসহ সকল কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Uncategorized
৭ মাস আগে
by বাংলা প্রেস
Uncategorized
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
৭ মাস আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি