৫ মে ২০২৬

ডোমার পৌরসভায় নগদ অর্থ ও চাল বিতরণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ডোমার পৌরসভায় নগদ অর্থ ও চাল বিতরণ
ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমার পৌরসভার উদ্যোগে দূর্যোগ ও ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতাধীন ১২ শত অসহায়, দুঃস্থ, কোভিড-১৯ করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বুধবার (৪ঠা আগষ্ট) সকাল ১০টায় ছোটরাউতা ইসলাম রাইচ মিলে সামাজিক দুরত্ব বজায় রেখে চাল ও নগদ অর্থ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ডোমার পৌরসভার মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু।সারা বিশ্বের ন্যায় বাংলাদেশে ও কোভিড-১৯ করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করায় দুর্যোগ ও ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতাধীন ২০২০-২০২১ অর্থ বছরের কোভিড-১৯ সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যে পৌরসভার জন্য বরাদ্দ প্রাপ্ত ত্রান কার্য চাল ও নগদ অর্থ তার অনুকূলে উপবরাদ্দ প্রদান করা হয়েছে। এসময় তদারকি কর্মকর্তা, ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল আলম, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্প কর্মকর্তা মেহফুজুর রহমান, হলহলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক চৌধুরী মানিক, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, পৌর কাউন্সিলর আখতারুজ্জামান সুমন, শফিক বিন মোর্শেদ তরুণ, সামিউল হক, সংরক্ষিত নারী কাউন্সিলর ভারতী রানি রায় প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, দুর্যোগ ও ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতাধীন ১০ মেঃ টন চাল এবং নগদ অর্থ ১ লক্ষ টাকা ১২ শত পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে। এর মধ্যে ১ হাজার পরিবারের মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাল এবং ২ শত পরিবারের মাঝে জনপ্রতি ৫ শত করে টাকা প্রদান করা হয়। পৌর মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু জানান, মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দেয়া করোনাভাইরাস জনিত পরিস্থিতি মোকাবেলায় এর আগেও পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন ওয়ার্ডের হাজারো মানুষের মাঝে একাধীকবার খাদ্য সামগ্রী,নগদ অর্থ, সাবান ও মাস্ক বিতরণ করা হয়েছে। করোনা মোকাবেলায় প্রয়োজনীয় কাজ ছাড়া বাড়ির বাহিরে না গিয়ে, মাস্ক পরিধান করে সামাজিক দূরত্ব বজায় রেখে সকলকে কোভিড-১৯ টিকা গ্রদানের আহবান জানান তিনি। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি