৪ মে ২০২৬

ডোমার পৌরসভার নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলরগণের সংবর্ধনা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ডোমার পৌরসভার নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলরগণের সংবর্ধনা
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমার পৌরসভার নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলরগনের সংবর্ধনা ও জাপা’র সভাপতি আনজারুল হকে’র দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ডোমার কাঁচা বাজার ব্যবসায়ী সমিতি আয়োজিত শনিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় কাঁচা বাজার মাঠে সমিতির সভাপতি এন্তাজুল হকে’র সভাপতিত্বে কোষাধক্ষ আজাহারুল হকে’র সঞ্চালনায় নব-নির্বাচিত মেয়র আলহাজ মনছুরুল ইসলাম দানু, কাউন্সিলর মিজানুর রহমান জুয়েল, সামছুল আলম, আখতারুজ্জামান সুমন, সেলিম রেজা, অহিদুল ইসলাম,মিজানুর রহমান তুলু, রুবেল ইসলাম, কাওছার আলম, আনারুল ইসলাম, নারী কাউন্সিলর শাহানাজ বেগম,উম্মে কুলছুম ও নাছিমা বেগমকে সংবর্ধনা দেয়া হয়। শেষে উক্ত মার্কেটের স্বত্বাধিকারী সাবেক চেয়ারম্যান ও উপজেলা জাপ’র সভাপতি মরহুম আনজারুল হকের বিদাহী আত্নার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন হযরত মাওঃ আব্দুল হামিদ হোসাইনী। এ সময় সমিতির সহ-সভাপতি নূর আলম, সাধারণ সম্পাদক ওছমান গণি বাউ, সহ- সম্পাদক রবিয়াল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নেয়ামুল হক, শাহাজান আলী প্রমূখ বক্তব্য রাখেন। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি