৪ মে ২০২৬

ডোমার পৌরসভার নব-নির্বাচিত ৩ কাউন্সিলরের গণসংবর্ধনা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ডোমার পৌরসভার নব-নির্বাচিত ৩ কাউন্সিলরের গণসংবর্ধনা
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমার পৌরসভার নব-নির্বাচিত ৩ কাউন্সিলরের গণসংবর্ধনা দেয়া হয়েছে। ৩নং ওয়ার্ড বাসীর আয়োজনে মঙ্গলবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় থানাপাড়া জুট মিল মাঠে আবু সাজ্জাদ মোঃ মহসিন চৌধুরীর সভাপতিত্বে ৩নং ওয়ার্ড কাউন্সিলর আখতারুজ্জামান সুমন, ৬নং ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান তুলু, ১,২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর শাহানাজ বেগমকে গণসংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে, বিশিষ্ট রাজনীতিবীদ আনিছুর রহমান আনু, মাওঃ আব্দুল হামিদ হোসাইনী, প্রেসক্লাব সভাপতি আসাদুজ্জামান চয়ন, প্রভাষক কাওছার আলম বকুল, শ্রমিক নেতা মেরাজুল হক, বিশিষ্ট ব্যবসায়ী মনছুর আলী, নারী নেত্রী তৌহিদা জ্যোতি, সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন সোহাগ প্রমূখ বক্তব্য রাখেন। এ সময় সাধারণ ভোটারগণ তারা তাদের বিভিন্ন দাবীদাবার কথা তুলে ধরেন। ওয়ার্ড কাউন্সিলর আখতারুজ্জামান সুমন বলেন, গত ৫বছর আমি আপনাদের সেবা করেিেছ, এবার আবোরো আমাকে নির্বচিত করায় আমি কৃতজ্ঞ। বাজার ঘাটের সমস্যা সমাধান, শহরে স্যোলার প্যানেলের মাধ্যমে লাইটিং, ড্রেনেজ ব্যবস্থা, চুরি ছিনতাই, মাদক বন্ধ করণসহ উন্নয়ন মূলক কাজে ৩নং ওয়ার্ডকে মডেল ওয়ার্ডে রুপান্তিত করার প্রতিশ্রতি ব্যক্ত করেন তিনি। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি