৮ মে ২০২৬

ডোমার পৌর জাতীয় পার্টির ওয়ার্ড কমিটি গঠন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ডোমার পৌর জাতীয় পার্টির ওয়ার্ড কমিটি গঠন

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) থেকে: নীলফামারীর ডোমার পৌরসভার জাতীয় পার্টির ওয়ার্ডের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১৭আগষ্ট) বিকালে ডোমার উপজেলা জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে এ কমিটি ঘোষনা করা হয়।

এ সময় পৌর জাতীয় পার্টির আহবায়ক মতিয়ার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক আসাদুজ্জামান চয়ন। বিশেষ অতিথি হিসাবে উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব অবঃ সার্জন তোহিদুল ইসলাম, পৌর শাখার সদস্য সচিব হারুন আশিকুর রহমান সাজু, যুগ্ন আহবায়ক হাসান চৌধুরী, হাবিবুল্লাহ, দাম্বেল, রুস্তম আলী, আব্দুস সালাম, মহিলা নেত্রী লাকী বেগম, মাজেদা বেগম প্রমূখ উপস্থিত ছিলেন।

এ ছাড়াও পৌর এলাকার ১০টি ওয়ার্ডের নব-নির্বাচিত আহবায়ক, সদস্য সচিব ও যুগ্ন আহবায়ক ছাড়াও দলীয় নেতা ও কর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ও উপজেলা জাতীয় পার্টির আহবায়ক আসাদুজ্জামান চয়ন বলেন, আগামী ১৫ দিনের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। শেষে নব- গঠিত কমিটিকে ফুলের তোরা দিয়ে বরণ করে নেয় দলীয় নেতা ও কর্মীগণ।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি