ডোমার পাক হানাদার মুক্ত দিবস পালিত
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) থেকে : নীলফামারীর ডোমারে পাক হানাদার-মুক্ত দিবস পালিত।
০৬ ডিসেম্বর উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড আয়োজিত বিকালে মুক্তিযোদ্ধা ভবন হতে একটি বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয়।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ডোমার উপজেলা শাখার আহবায়ক আল আমিন রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জননেতা জয়নাল আবেদীন । বিশেষ অতিথি হিসাবে. মুক্তিযোদ্ধা কমান্ডার নুরননবী, সাবেক কমান্ডার আব্দুল জব্বার, পৌর কমান্ডের কমান্ডার ইলিয়াছ হোসেন, ডোমার থানার ওসি (তদন্ত) বিশ্বদেব রায়, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক সরকার ফারহানা আখতার সুমি, ডোমার পাক হানাদার মুক্ত দিবস উদযাপন কমিটির আহবায়ক মিনহাজ সাদাদ সুপ্ত, সদস্য সচিব সউদ-বিন- আল- সাফা সজীব প্রমুখ বক্তব্য রাখেন।
উল্লেখ্য,পাক হানাদার-মুক্ত দিবস উপলক্ষে সকালে ডোমার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদে জাতির জনক বঙ্গবন্ধু শেক মুজিবুর রহমান প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন, জাতীয় পতাকা উত্তোলন,শহীদদের স্বরণে হ্ধৃসঢ়;দয়ে স্বাধীনতায় শ্রদ্ধা নিবেদন, আইমেন ইথিকা মানবিক সাহায্য সংস্থা ডোমারের সহযোগিতায় শীতবস্ত্র বিতরন করা হয়।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি