৮ মে ২০২৬

ডোমার নাট্য সমিতির সম্পাদক পদে নির্বাচিত হওয়ায় চয়ন’কে সংবর্ধনা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ডোমার নাট্য সমিতির সম্পাদক পদে নির্বাচিত হওয়ায় চয়ন’কে সংবর্ধনা

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) থেকে : নীলফামারীর ডোমারে নাট্য সমিতির সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হওয়ায় উপজেলা জাতীয় পার্টি’র আহবায়ক আসাদুজ্জামান চয়ন’কে সংবর্ধনা দেয়া হয়েছে।

রোববার সন্ধ্যায় ডোমার নাট্য সমিতি মঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করেন, উপজেলা ও পৌর জাতীয় পার্টি। অনুষ্ঠানে উপজেলা জাপা’র সদস্য সচিব (অবঃ সার্জন) তহিদুল ইসলামের সভাপতিত্বে পৌর জাপা’র আহবায়ক মতিয়ার রহমান, সদস্য সচিব আশিকুর রহমান সাজু, যুগ্ন আহবায়ক হাবিবুল্লাহ, উপজেলা মহিলা পার্টি’র সভাপতি শাহানাজ বিলকিছ লাকী, উপজেলা ছাত্র সমাজের আহবায়ক সাব্বির হোসেন, সদস্য সচিব মোর্শেদ আলম খোকন, উপজেলা স্বেচ্ছাসেবক পার্টি’র সদস্য সচিব মিলন ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন। এ সময় উপজেলা ও পৌর শাখার সকল অঙ্গসংগঠনের নেতা ও কর্মীগণ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে নব নির্বাচিত নাট্য সমিতির সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হওয়ায় উপজেলা জাতীয় পার্টি’র আহবায়ক আসাদুজ্জামান চয়ন’কে ফুলের তোরা দিয়ে সংবর্ধনা জানানো হয়।

উল্লেখ্য-গত শনিবার উপজেলার ঐতিহ্যবাহী শতবর্ষী প্রতিষ্ঠান নাট্য সমিতি মঞ্চের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে আসাদুজ্জামান চয়ন বিনা প্রতিদ্বন্দিতায় সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হওয়ায় পার্টি’র পক্ষ থেকে তাকে এ সংবর্ধনা প্রদান করা হয়।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি