ডোমার মির্জাগঞ্জে ধর্ষণ করতে গিয়ে স্কুল শিক্ষক শ্রীঘরে
আনিছুর রহমান মানিক,ডোমার(নীলফামারী) থেকে : নীলফামারীর ডোমার মির্জাগঞ্জে ধর্ষন করতে গিয়ে স্কুল শিক্ষক রতন শ্রীঘরে।
ঘটনাটি ঘটেছে, উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের মির্জাগঞ্জ মফিজপাড়া গ্রামে। মামলা সুত্রে জানাযায়, জোড়াবাড়ী ইউনিয়নের মাষ্টারপাড়া গ্রামের আবুল হাচানের লম্পট পুত্র জোড়াবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের শরীর চর্চ্চা শিক্ষক রতন আলী (৩০) তার স্ত্রী ২সন্তান রেখে উক্ত ইউনিয়নের মির্জাগঞ্জ মফিজপাড়া গ্রামের জৈনেক ব্যক্তির বিধবা স্ত্রী ৩ সন্তানের জননীকে বৃহস্পতিবার রাত ১০টায় ধর্ষন করতে গেলে এলাকাবাসী তাকে আটক করে বেঁেধ রেখে পরে পুলিশের হাতে তুলে দেয়।
গভীর রাত পর্যন্ত রফাদফা না হওয়ায় ওই বিধবা নারী রতন মাষ্টারের বিরুদ্ধে নারী শিশু নির্যাতন দমন আইনে-৯ (১) ধারায় মামলা নং-১৮, তারিখ-২১/০৬/১৯ দায়ের করে। ডোমার থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, রতন মাষ্টার একজন দূশচরিত্র প্রকৃতির লোক, মামলার ভিত্তিকে তাকে আটক করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। ইউপি সদস্য আব্দুর রাজ্জাক বলেন, রতন মাষ্টার একজন লম্পট ব্যক্তি এর আগেও বেশ কয়েকবার এ ধরনের ঘটনা ঘটিয়েছে। শিক্ষককে বলা হয় মানুষ গড়ার কারিগর, এ ধরনের ব্যক্তির জন্য শিক্ষক সমাজ আজ কলংকিত, তার শাস্তি হওয়া উচিত।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি