
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: ”আলোকিত শিক্ষা, সমৃদ্ধ জীবন” এই প্রতিপাদ্যে সামনে রেখে নীলফামারীর ডোমার মহিলা ডিগ্রী কলেজে ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ নভেম্বর) সকাল ১১ টায় কলেজ হলরুমে অধ্যক্ষ শাহিনুল ইসলাম বাবু”র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আ”লীগের সভাপতি ও ডোমার মহিলা ডিগ্রী কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে ম্যানেজিং কমিঠির সদস্য নুরল ইসলাম (বিএসসি), হরেন্দ্র নাথ রায়, অবসর প্রাপ্ত উপাধ্যক্ষ শাহাজাহান সরকার বুলু, ডোমার প্রেসক্লাবের সভাপতি ও ম্যানেজিং কমিটির সদস্য আসাদুজ্জামান চয়ন প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনা শেষে পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন সহ বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]