৪ মে ২০২৬

ডোমার ফ্রেন্ডশীফ ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ডোমার ফ্রেন্ডশীফ ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) থেকে : নীলফামারী ডোমারে ফ্রেন্ডশীফ ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

ডোমার ব্যাডমিন্টন ক্লাব আয়োজিত শুক্রবার (২২নভেম্বর) সন্ধ্যায় বাটার মোড় মাঠে ব্যাডমিন্টন ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সাগর মালাকারের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক শুভ ভৌমিকের সঞ্চালনায় উক্ত টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন, ডোমার সাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি সমাজ সেবক মিজানুর রহমান সোহাগ। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ব্যাডমিন্টন ক্লাবের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা সহিদার রহমান মানিক।

বিশেষ অতিথি হিসাবে, ব্যাডমিন্টন ক্লাবের সম্পাদক নাজিমুল হক লিংকন, সংঙ্গীত শিল্পি আমজাদ হোসেন, মুকুল সওদাগড়, রওশন রশিদ,ডোমার রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আনিছুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এমদাদুল হক মাসুম, প্রমূখ বক্তব্য রাখেন। উদ্বোধনী ম্যাচে ৮টি দল অংশগ্রহন করে। জলঢাকা ক্লাবকে হারিয়ে ডোমার ব্যাডমিন্টন ক্লাব চ্যাম্পিয়ন হয়। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিগণ।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি