ডোমার বোড়াগাড়ী হাটে নৌকা প্রার্থীর বিশাল মিছিল

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) থেকে : নীলফামারীর ডোমারে বোড়াগাড়ী ইউপি’র উপ-নির্বাচনকে ঘিরে বোড়াগাড়ী হাটে নৌকা মার্কার প্রার্থী রিমুনের সমর্থনে বিশাল মিছিল।
শনিবার সন্ধ্যায় মিছিলটি মায়া হাজীর চাতাল থেকে বের হয়ে গোটা হাট প্রদক্ষিন শেষে গরুহাটিতে এক জনসভায় মিলিত হয়। বোড়াগাড়ী ইউনিয়নের আ’লীগের সভাপতি মনছুর আলীর সভাপতিত্বে বোড়াগাড়ী ইউপির সাবেক চেয়ারম্যান ইছাহাক আলী, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক রকিবুজ্জামান রুবেল, গনেশ আগরওয়ালা, প্রভাষক সুমন, শাহীন আলম, সহিদুল হক, আব্দুল বারেক প্রমূখ বক্তব্য রাখেন। উল্লেখ্য আগামী ২৫জুলাই উপ নির্বাচন। প্রার্থীর মধ্যে আ’লীগের মনোনিত প্রার্থী উপজেলা যুবলীগের আহবায়ক আমিনুল ইসলাম রিমুন (নৌকা), স্বতন্ত্র প্রার্থী দিলীপ কুমার রায় (মোটর সাইকেল), মতিরাম রায় (ঘোড়া), রফিকুল ইসলাম মাষ্টার (আনারস) ও সন্তোষ চন্দ্র অধিকারী (চশমা) প্রতিক নিয়ে প্রতিদ্বন্দিতা করছে।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্বরাষ্ট্রমন্ত্রীকে রেখে আইনশৃঙ্খলা ফেরানো সম্ভব নয়: নাহিদ ইসলাম
বিসিএস ক্যাডার থেকে স্বরাষ্ট্রমন্ত্রী: সালাহউদ্দিন আহমেদের রাজনীতি, নির্বাসন ও পরিবারের পথচলা
দেশকে যারা তাবেদার রাষ্ট্র করতে চায়, তাদের প্রতিরোধ করবে বিএনপি: রিজভী
সঙ্গীত একাডেমি