৫ মে ২০২৬

দৈনিক সংগ্রামের সম্পাদক কারাগারে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
দৈনিক সংগ্রামের সম্পাদক কারাগারে

বাংলাপ্রেস ডেস্ক: ডিজিটাল নিরাপত্তা আইনে দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল আসাদকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

শনিবার তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে তোলা হলে আদালত এ আদেশ দেন।

এর আগে শুক্রবার রাতে রাজধানীর মগবাজার ওয়ারলেস এলাকায় পত্রিকাটির কার্যালয়ের নিচ থেকে তাকে আটক করে পুলিশ। ‘শহীদ আবদুল কাদের মোল্লার ৬ষ্ঠ শাহাদাত বার্ষিকী আজ’ শিরোনামে গত বৃহস্পতিবার পত্রিকাটিতে সংবাদ প্রকাশ হয়। এর জের ধরে শুক্রবার বিকেলে কার্যালয়টির কম্পিউটার, চেয়ার, টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে প্রধান ফটকে তালা লাগিয়ে দেয় মুক্তিযুদ্ধ মঞ্চ। পরে আন্দোলনের মুখে পত্রিকাটির সম্পাদক আবুল আসাদ শহীদ আখ্যা দিয়ে সংবাদ প্রকাশের জন্য দু:খ প্রকাশ করেন।

হাতিরঝিল থানার ওসি আব্দুর রশিদ জানান, ডিজিটাল নিরাপত্তা আইনে দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল আসাদের বিরুদ্ধে মামলা হয়েছে। জিজ্ঞাসাবাদে ঘটনার কথা স্বীকার করেছেন তিনি।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি