দলমত নির্বিশেষে সকল মানুষকে বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে ফখরুলের আহ্বান
রাজনীতি ডেস্ক: বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি তাদের কথায় বর্তমান বেআইনি ও অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে ।
বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকায় বুধবার এক মানব বন্ধন কর্মসূচিতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের পক্ষ থেকে এমন বক্তব্য দিয়ে সরকারকে পরাজিত করতে সামনের দিনে আরও বৃহত্তর আন্দোলন গড়তে দলমত নির্বিশেষে সকল মানুষকে আহ্বান জানিয়েছেন ।
তিনি অবিলম্বে অসুস্থ খালেদা জিয়ার মুক্তির দাবি জানান। মির্জা ফখরুল গত দুই বছরেও রোহিঙ্গা সংকটের সমাধান করতে না পারার জন্য সরকারের কঠোর সমালোচনা করে বলেন বৈধতা হীন এই সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে সমস্যার সমাধান বার বার বার্থ হচ্ছে।
তিনি বলেন একই কারনে ভারতের কিছু নেতা নাগরিক পুঞ্জির নামে হুমকি দিচ্ছেন কথিত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের তারা ঠেলে ফেরত পাঠাবেন। তিনি বলেন আজকে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে বিপন্ন করার জন্য গভীর চক্রান্ত শুরু হয়েছে।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্বরাষ্ট্রমন্ত্রীকে রেখে আইনশৃঙ্খলা ফেরানো সম্ভব নয়: নাহিদ ইসলাম
বিসিএস ক্যাডার থেকে স্বরাষ্ট্রমন্ত্রী: সালাহউদ্দিন আহমেদের রাজনীতি, নির্বাসন ও পরিবারের পথচলা
দেশকে যারা তাবেদার রাষ্ট্র করতে চায়, তাদের প্রতিরোধ করবে বিএনপি: রিজভী
সঙ্গীত একাডেমি