৪ মে ২০২৬

দলিল লেখকদের স্থায়ীভাবে বসার দাবিতে মানববন্ধন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
দলিল লেখকদের স্থায়ীভাবে বসার দাবিতে মানববন্ধন

এজি লাভলু, কুড়িগ্রাম থেকে : কুড়িগ্রামের দলিল লেখকদের স্থায়ীভাবে বসার স্থান করে দেয়ার দাবিতে মানবন্ধন, প্রতিবাদ মিছিল সমাবেশ করেছে দলিল লেখকরা। নাগেশ্বরী সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখকদের আয়োজনে আজ (৬ নভেম্বর) দুপুর ১২টায় ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম সড়কের নাগেশ্বরী উপজেলা গেটের সামনে এই মানববন্ধন ও সমাবেশ করেন তারা।

এ সময় বক্তব্য রাখেন দলিল লেখক সমিতির সভাপতি আলহাজ্ব শুকুর আলী, সাধারণ সম্পাদক আব্দুল হাই ভুট্টু, যুগ্ম সাধারণ সম্পাদক রানু মিয়া, সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন ভেন্ডার প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, আমরা ধীর্ঘদিন ধরে রাস্তার পাশে মাটিতে বসে দলিল লেখার কার্যক্রম পরিচালনা করে আসছি। দেশের সব জায়গায় দলিল লেখকদের সুন্দর পরিবেশে বসার জায়গা থাকলেও তা আমাদের নেই। কিন্তু পরিতাপের বিষয় রাস্তার পাশে বসে কাজ করলেও সেখানে পাবলিক টয়লেট স্থাপন করায় আমাদের বসার স্থানটি অনুপযোগী হয়ে পড়বে। তাদের বসার স্থান সংলগ্ন একটি পাবলিক টয়লেট স্থাপন করায় তা স্থানান্তর এবং তাদের স্থায়ীভাবে বসার জায়গা করার দাবিতে একটি মিছিল বের করেন।

মানবন্ধন শেষে একটি মিছিল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান করে। পরে উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি প্রদান করেন তারা।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি