৫ মে ২০২৬

দলীয় প্রতীক ছাড়া স্থানীয় সরকার নির্বাচনে অংশ গ্রহন করবে বিএনপি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
দলীয় প্রতীক ছাড়া স্থানীয় সরকার নির্বাচনে অংশ গ্রহন করবে বিএনপি

রবিউল করিম, ঢাকা : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আগামী স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক ছাড়া স্থানীয় সরকার নির্বাচনে অংশ গ্রহনের সিদ্ধান্ত নিয়েছে।

শুক্রবার দলের স্থায়ী কমিটির বৈঠকের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, ‘‘ স্থানীয় সরকার নির্বাচন যে হচ্ছে, ইউনিয়ন পরিষদের উপনির্বাচন হচ্ছে। এখনো পুরো ইউপি নির্বাচনে সিডিউল আসেনি। এর মধ্যে আমাদের কাছে বিভিন্নভাবে আমাদের নেতা-কর্মীরা জানতে চাচ্ছেন যে, এখানে আমাদের অবস্থান কি হবে? আমরা জানেন যে, ইতিপূর্বে যখন আপনার প্রতীক দিয়ে, পার্টির প্রতীক দিয়ে নির্বাচন করার প্রশ্ন এসেছিলো তখনই আমরা এর বিরোধিতা করেছিলাম। আমরা বলেছিলাম যে, পার্টির মার্কা দিয়ে স্থানীয় সরকার নির্বাচন করাটা বাংলাদেশের জন্য উপযোগী হবে না এবং এটা বিভিন্ন সমস্যা তৈরি করবে রাজনীতির ক্ষেত্রে।”

‘‘ আমরা এখনো মনে করি, স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে মার্কা ব্যবস্থা তুলে নেয়া উচিত। প্রকৃত পক্ষ স্থানীয় সরকার নির্বাচনে স্থানীয়দেরকে মার্কা ছাড়াই নির্বাচনের সুযোগ দেয়া উচিত। সেইক্ষেত্রে আমাদের সিদ্ধান্ত হচ্ছে, বিএনপির যেসমস্ত নেতা কর্মী বা যারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছিলেন তারা যদি কেউ অংশ নিতে চান, তারা নির্বাচনে অংশ নিতে পারবেন। কিন্তু মার্কা সেক্ষেত্রে আমরা বরাদ্ধ করবো না।”

বিকাল ৪টা থেকে দুই ঘন্টা গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির এই বৈঠক হয়। বৈঠকে মহাসচিব ছাড়া খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান উপস্থিত ছিলেন। বৈঠকে লন্ডন থেকে স্কাইপে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্ত ছিলেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি