৬ মে ২০২৬

দলীয় কর্মী হত্যায় শৈলকুপায় আ.লীগ নেতাদের বিরুদ্ধে মানববন্ধন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
দলীয় কর্মী হত্যায় শৈলকুপায় আ.লীগ নেতাদের বিরুদ্ধে মানববন্ধন
ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের শৈলকুপায় আওয়ামীলীগ নেতাদের বিরুদ্ধে তাদের এক কর্মী হত্যার অভিযোগ এনে বুধবার বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসুচি পালন করা হয়। রাশিদুল ইসলাম উকিল মৃধা নামে এক আওয়ামীলীগ কর্মকে সম্প্রতি হত্যা করা হয়। এ ঘটনার প্রতিবাদে ও আসামীদের শাস্তির দাবীতে শত শত মানুষ এই কর্মসুচিতে অংশ গ্রহন করেন। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দামুকদিয়া গ্রামে আয়োজিত এই কর্মসুচিতে নিহতের স্বজন, জনপ্রতিনিধি, দলীয় কর্মী-সমর্থকসহ বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধি এবং এলাকার শত শত মানুষ অংশ নেয়। এসময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক ও ঐ ইউনিয়নের চেয়ারম্যান মোস্তফা আরিফ রেজা মন্নু, সাবেক উপজেলা চেয়ারম্যান নায়েব আলী জোয়ারদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহিদুন্নবী কালু, নিহতের স্ত্রী ইউনিয়নের সংরক্ষিত মহিলা মেম্বর তানিয়া খাতুন, নুরুল ইসলাম দুলু, আসাদুজ্জামান খোকন, মোস্তফা বাদল, দামুকদিয়া গ্রামের সমাজপতি ঝন্টু, আলম, ও সূর্যসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত হন মানববন্ধনে। বক্তারা বলেন, রাশিদুল ইসলাম উকিলকে যারা নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে তাদের সকলকে আইনের আওতায় এনে দ্রুত সময়ে বিচার কাজ শুরু করতে হবে, একই সাথে ফাঁসির দাবি জানান। উল্লেখ্য আওয়ামীলীগের প্রভাব বিস্তারের জের ধরে মনোহরপুর ইউনিয়নের দামুকদিয়া গ্রামে গত ২৫ জুলাই প্রতিপক্ষরা কুপিয়ে উকিল মৃধা কে হত্যা করে। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি