৭ মে ২০২৬

ডলারের দাম কমানোর ঘোষণা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
ডলারের দাম কমানোর ঘোষণা
বাংলাপ্রেস ডেস্ক: সঙ্কটের মধ্যেই ডলারের দর আরও ২৫ পয়সা কমাল বাংলাদেশ ব্যাংক। আগামী ৩ ডিসেম্বর থেকে রপ্তানি ও রেমিট্যান্সে প্রতি ডলার কেনার দর ঘোষণা করা হয়েছে ১০৯ টাকা ৭৫ পয়সা। আর বিক্রির দর ঘোষণা করা হয়েছে ১১০ টাকা ২৫ পয়সা। কেন্দ্রীয় ব্যাংকের মধ্যস্ততায় ব্যাংকের প্রধান নির্বাহীদের সংগঠন এবিবি ও বৈদেশিক মুদ্রা লেনদেনকারী ব্যাংকের সংগঠন বাফেদা এ সিদ্ধান্ত নিয়েছে। এর আগে গত ২২ নভেম্বর প্রতি ডলারে ৫০ পয়সা কমিয়ে আমদানিতে ১১০ টাকা ৫০ পয়সা এবং রপ্তানি ও রেমিট্যান্সে ১১০ টাকা নির্ধারণ করা হয়। জানা গেছে, বিদেশি এক্সচেঞ্জ হাউজ ও প্রবাসীদের ধরে রাখা ডলার বাজারে আনতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে রোববার ইসলামী বাংলাদেশ থেকে ৭ কোটি ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। যদিও ব্যাংকটি নিজের আমদানিকারকের অর্থ পরিশোধ করতে পারছে না। এদিকে এবিবি-বাফেদা দর কমানোর ঘোষণা দিলেও ব্যাংকগুলো এখনও ১২০-১২২ টাকা পর্যন্ত দরে রেমিট্যান্সের ডলার কিনছে। এ ছাড়া খোলাবাজারে নগদ ডলার বিক্রি হচ্ছে ১২২ থেকে ১২৪ টাকায়। এক ব্যাংকার জানান, ধারাবাহিকভাবে টাকার বিপরীতে ডলারের দর বাড়ানোর ফলে আরও বাড়বে এমন আশায় অনেকেই ডলার ধরে রেখেছে। এ কারণে ডলারের চরম সঙ্কট তৈরি হয়েছে। এ অবস্থায় প্রবাসী বাংলাদেশি এবং বিদেশি এক্সচেঞ্জ হাউজের ডলার দেশে আনতে এমন কৌশল নেওয়া হয়েছে। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি