৬ মে ২০২৬

ডলারের দাম ১ টাকা বাড়াল বাংলাদেশ ব্যাংক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ডলারের দাম ১ টাকা বাড়াল বাংলাদেশ ব্যাংক
বাংলাপ্রেস ঢাকা: এক মাসের ব্যবধানে ডলারের দাম আরও এক টাকা বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এতে এখন থেকে যারা বাংলাদেশ ব্যাংক থেকে ডলার কিনবেন তাদের ডলারপ্রতি গুনতে হবে ১০০ টাকা। এর আগে গত ৫ ডিসেম্বর কেন্দ্রীয় ব্যাংক তাদের বিক্রি করা ডলারের দাম বাড়িয়ে ৯৯ টাকা নির্ধারণ করেছিল। বাজারের দামের সঙ্গে সংগতি বজায় রাখতে নতুন করে ডলারের দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে বাংলাদেশ ব্যাংক যে ডলার বিক্রি করবে, তার প্রতি ডলারের দাম হবে ১০০ টাকা। এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক বলেন, বাজারের দামের সঙ্গে সংগতিপূর্ণ করতে ডলারের দাম বাড়ানো হচ্ছে। এটা নিয়মিত উদ্যোগেরই অংশ। প্রসঙ্গত, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর দেশে ডলার সংকট দেখা দেয়। এরপর বাজারে ডলারের দাম বাড়তে থাকে। গত বছরের এপ্রিলে যেখানে ডলারের মূল্য ছিল ৮৬ টাকার আশপাশে তা এখন বিক্রি হচ্ছে ১০০ টাকায়। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি