৬ মে ২০২৬

ডলারের বিপরীতে আবারো কমলো ঢাকার মান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ডলারের বিপরীতে আবারো কমলো ঢাকার মান
বাংলাপ্রেস,ঢাকা: কোনোভাবেই টাকার অবমূল্যায়ন ঠেকানো যাচ্ছে না। যুক্তরাষ্ট্রের ডলারের বিপরীতে আরও কমেছে দেশি মুদ্রার মান। সোমবার (৮ আগস্ট) মার্কিন মুদ্রার বিপরীতে টাকার দাম কমেছে ৩০ পয়সা। এদিন আন্তঃবাংক মুদ্রাবাজারে প্রতি ডলার বিক্রি হয়েছে ৯৫ টাকায়। গতকাল রোববার (৭ আগস্ট) ব্যাংকগুলোর কাছে ৯৪ টাকা ৭০ পয়সায় তা বিক্রি করে বাংলাদেশ ব্যাংক। অর্থাৎ ১ দিনের ব্যবধানেই ডলারের বিপরীতে আরও ৩০ পয়সা দর হারালো টাকা। কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম জানিয়েছেন, এখন ৯৫ টাকা দরে ব্যাংকগুলোর কাছে ডলার বিক্রি করছি আমরা। নিয়ম অনুযায়ী, এটিই বর্তমানে আনুষ্ঠানিক দাম। সঙ্কট কাটাতে ব্যাংকগুলোকে রিজার্ভ থেকে ডলার সরবরাহ করছে বাংলাদেশ ব্যাংক। তবু কাজের কাজ হচ্ছে না। তিনি বলেন, এদনি ব্যাংকগুলোকে ১৩৯ মিলিয়ন বা প্রায় ১৪ কোটি ডলার সরবরাহ করেছি আমরা। এদিকে খোলাবাজারে ডলার বিক্রি হচ্ছে ১১৪ থেকে ১১৫ টাকায়। এ যাবতকালের মধ্যে যা সর্বোচ্চ। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি