৭ মে ২০২৬

দক্ষিণ ইসরাইলে ইরানের সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
দক্ষিণ ইসরাইলে ইরানের সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা
বাংলাপ্রেস ডেস্ক: ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, শুক্রবার ইরান থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্রের জেরে দক্ষিণ ইসরাইলের বিভিন্ন অঞ্চলে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে। টাইমস অব ইসরাইল জানিয়েছে, শুক্রবার সকালে দক্ষিণ ইসরাইলের বিয়েরশেভা শহর এবং পার্শ্ববর্তী এলাকায় সাইরেন বেজে উঠেছে। ইসরাইলি সেনাবাহিনীর বরাত দিয়ে আগেই জানা গিয়েছিল, ইরান থেকে ছোঁড়া নতুন এক তরঙ্গ ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে এবং প্রতিরক্ষা ব্যবস্থা তা প্রতিহত করার চেষ্টা করছে। ইসরাইলি সেনাবাহিনী তাদের টেলিগ্রাম চ্যানেলে এক বিবৃতিতে জানিয়েছে, ইসরাইল রাষ্ট্রের দিকে ইরান থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনা শনাক্তের পর দেশের একাধিক এলাকায় সাইরেন বেজেছে। বর্তমানে এসব ক্ষেপণাস্ত্র প্রতিহত করার জন্য আমরা কাজ করছি। এদিকে কুদস নিউজ নেটওয়ার্কের তথ্যমতে, বিয়েরশেভা শহরের একটি ভবনে সরাসরি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এ ঘটনায় হতাহতের বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি। তবে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী এবং জরুরি পরিষেবা ঘটনাস্থলে পৌঁছেছে বলে ধারণা করা হচ্ছে। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে এটি ইরান-ইসরাইল সংঘাতের আরেকটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। সর্বশেষ এ ঘটনাটি এমন এক সময়ে ঘটছে, যখন ইরান-ইসরাইল উত্তেজনা সর্বোচ্চ মাত্রায় পৌঁছেছে এবং পরিস্থিতি আরও বিস্তৃত সংঘাতে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/টিআই  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি