দক্ষিণ আফ্রিকায় বাড়িতে ঢুকে বন্দুক হামলা, নিহত ১১
হামলার পর পালিয়ে যাওয়ার আগে বাড়ির মালিকের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় বন্দুকধারীরা।
বাংলাপ্রেস ডেস্ক: দক্ষিণ আফ্রিকার পূর্বাঞ্চলীয় কোয়াজুলু-নাটাল প্রদেশে একটি বাড়িতে বন্দুকধারীদের হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) গভীর রাতে ডারবানের দক্ষিণে কোয়ামাখুথা টাউনশিপে এ হামলার ঘটনা ঘটে। দক্ষিণ আফ্রিকার টেলিভিশন সংবাদ চ্যানেল ইএনসিএ জানিয়েছে, নিহতদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারীও রয়েছেন।
হামলায় ঘটনাস্থলেই ১০ জন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে আহত আরেকজনের মৃত্যু হয়।
স্থানীয় সময় রাত ১১টার আগে একটি আবাসিক বাড়িতে এ হামলা চালানো হয়। ওই সময় টাউনশিপের বাড়িটিতে কয়েকজন অবস্থান করছিলেন। অজ্ঞাতপরিচয় হামলাকারীরা সেখানে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায়।
হামলার পর পালিয়ে যাওয়ার আগে বাড়ির মালিকের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় বন্দুকধারীরা।
এ ঘটনায় হামলার উদ্দেশ্য এখনো জানা যায়নি। হামলাকারীদের কাউকে শনাক্ত বা গ্রেফতার করার তথ্যও জানায়নি কর্তৃপক্ষ। সূত্র: আনাদোলু এজেন্সি
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি