ডিটারজেন্ট পাউডারের বিজ্ঞাপনে মেহজাবিন
বিনোদন ডেস্ক : গত বৃহস্পতি ও শুক্রবার টানা দুদিন নতুন আরেকটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন মেহজাবিন। নাফিজের পরিচালনায় একটি বহুজাতিক পণ্য প্রতিষ্ঠানের ডিটারজেন্ট পাউডারের বিজ্ঞাপন এটি।
সর্বশেষ পিপলুর নির্দেশনায় সিয়াম আহমেদের সঙ্গে বাংলালিংকের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করে বেশ প্রশংসিত হয়েছেন তিনি। মেহজাবিন চৌধুরী বলেন, বিজ্ঞাপনে কাজ করার ক্ষেত্রে অনেক ভেবে চিন্তেই করি। কারণ বিজ্ঞাপন চ্যানেলে চ্যানেলে বহুবার প্রচার করা হয়। আমার মনের মতো হলেই বিজ্ঞাপনে কাজ করি আমি। ডিটারজেন্ট পাউডারের গল্প ভাবনা এবং আনুষঙ্গিক সবকিছুই আমার ভালো লেগেছে বলে কাজটি করেছি। আশা করছি প্রচারে এলে দর্শকদেরও ভালো লাগবে।
মেহজাবিনের ইউটিউব চ্যানেল ‘মেহজাবিন চৌধুরী’র বর্তমান সাবস্ক্রাইবার সাড়ে তিন লাখেরও বেশি। সকল কর্ম ব্যস্ততার ফাঁকে তিনি নতুন নতুন কন্টেন্ট তার ইউটিউব চ্যানেলে দেওয়ার চেষ্টা করেন। সর্বশেষ মেহজাবিনের ‘স্কাই ডাইভিং ইন দুবাই’ তার চ্যানেলে প্রকাশ করা হয়েছে। আড়াই লাখেরও বেশি ভিউয়ার্স তা উপভোগ করেছেন।
এদিকে এরইমধ্যে মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় ‘তুমি আমারই’ টেলিফিল্মের কাজ শেষ করেছেন এ অভিনেত্রী। এতে তার বিপরীতে আছেন আফরান নিশো। আগামীকাল ও ৮ই অক্টোবর মেহজাবিন মহিদুল মুহিমের পরিচালনায় একটি খণ্ড নাটকের শুটিংয়ে অংশ নিবেন। এতে তার বিপরীতে থাকবেন আফরান নিশো।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি