৪ মে ২০২৬

ডিসেম্বরের শেষ সপ্তাহে জাতীয় নির্বাচন হবে : মোহাম্মদ নাসিম

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
ডিসেম্বরের শেষ সপ্তাহে জাতীয় নির্বাচন হবে : মোহাম্মদ নাসিম

বাংলাপ্রেস অনলাইন : আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, চলতি বছরের ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে জাতীয় নির্বাচন হবে। কোন শক্তি এ নির্বাচন ঠেকাতে পারবে না। তিনি বিএনপির উদ্দেশে বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার আর কখনো ফিরে আসবে না। সাহস থাকলে মাঠে আসুন, মাঠে হবে খেলা, মাঠ ছেড়ে পালাবেন না। না হলে খালি মাঠে গোল দেয়া হবে।’আজ মঙ্গলবার বিকেলে মৌলভীবাজারের জুড়ী উপজেলায় ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্বোধন শেষে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।

নাসিম বলেন, নির্বাচনে কারচুপির কোন সুযোগ নেই, সে সময় সারা বাংলাদেশে ক্যামেরা থাকবে, সাংবাদিক থাকবে। নির্বাচন নিরপেক্ষ হবে এবং আগামী নির্বাচনে জনগণ আবারও নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষতায় আনবে।

হুইপ মো. শাহাব উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য আবদুল মতিন, জেলা পরিষদের চেয়ারম্যান মো. আজিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ, মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান, জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান গুলশানআরা মিলি। পরে তিনি বড়লেখা উপজেলায় ৫০ শয্যাবিশিষ্ট আরেকটি স্বাস্থ্যকমপ্লেক্স-এর উদ্বোধন করেন।

বাংলাপ্রেস/এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি