৪ মে ২০২৬

ডিসেম্বরের প্রথম ১৬ দিনে রেমিট্যান্স এলো ১৮২ কোটি ৬০ লাখ ডলার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৪ বিকাল
ডিসেম্বরের প্রথম ১৬ দিনে রেমিট্যান্স এলো ১৮২ কোটি ৬০ লাখ ডলার

বাংলাপ্রেস ডেস্ক: ডিসেম্বর মাসের প্রথম ১৬ দিনে দেশে প্রবাসী আয় এসেছে ১৮২ কোটি ৬০ লাখ মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। বুধবার (১৭ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, চলতি বছরের ১৫ ও ১৬ ডিসেম্বর এই দুই দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১১ কোটি ৯০ লাখ মার্কিন ডলার।

সূত্র অনুযায়ী, ২০২৫ সালের ১ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত প্রবাসী আয় দাঁড়িয়েছে ১ হাজার ৮২৬ মিলিয়ন মার্কিন ডলার। অন্যদিকে ২০২৪ সালের একই সময়ে এই আয় ছিল ১ হাজার ৬০২ মিলিয়ন মার্কিন ডলার। সে হিসেবে চলতি মাসে ১৬ ডিসেম্বর পর্যন্ত প্রবাসী আয়ে প্রায় ১৩ দশমিক ৯ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।

এদিকে চলতি ২০২৫-২৬ অর্থবছরের শুরু থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত প্রবাসী আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ১৪ হাজার ৮৬৪ মিলিয়ন মার্কিন ডলার। আগের অর্থবছরের একই সময়ে (জুলাই ২০২৪ থেকে ১৬ ডিসেম্বর ২০২৪) এই আয় ছিল ১২ হাজার ৭৪০ মিলিয়ন মার্কিন ডলার। ফলে চলতি অর্থবছরের শুরু থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত প্রবাসী আয়ে ১৬ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

অর্থনীতিবিদরা বলছেন, বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে সরকারের বিভিন্ন উদ্যোগ, প্রণোদনা অব্যাহত থাকা এবং প্রবাসীদের আস্থার কারণে প্রবাসী আয়ে এই ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে, যা বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে সহায়ক ভূমিকা রাখবে।

এর আগে, গত নভেম্বরে এসেছে চলতি অর্থবছরের সর্বোচ্চ ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স। আর গত অক্টোবর ও সেপ্টেম্বরে দেশে এসেছিল যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ও ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। আর গত আগস্ট ও জুলাইয়ে যথাক্রমে দেশে এসেছিল ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ও ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স।

এদিকে, গত ২০২৪-২৫ অর্থবছর জুড়ে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি