৬ মে ২০২৬

ডিসেম্বরের আগে অবশ্যই নির্বাচন সম্ভব : পার্থ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
ডিসেম্বরের আগে অবশ্যই নির্বাচন সম্ভব : পার্থ
  বাংলাপ্রেস ঢাকা: বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) আন্দালিব রহমান পার্থ বলেছেন-ডিসেম্বরের আগে দেশে অবশ্যই নির্বাচন করা সম্ভব । তিনি বলেন, আমার মনে হয়, কালক্ষেপণ না করে এখন নির্বাচনের রোডম্যাপ জনগণের দাবি। এই সরকারের সেটাতেই মনোযোগ দেওয়া উচিত। সুনির্দিষ্ট একটা রোডম্যাপ থাকতে হবে। আমরা ধন্যবাদ জানাই, বিএনপি এ বিষয়ে আমাদের সঙ্গে একমত হয়েছে। আজ রোববার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ’র নেতৃত্বে বিজেপির ১০ সদস্যের একটি প্রতিনিধি বৈঠক উপস্থিত ছিলেন। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন বিজেপির মহাসচিব আবদুল মতিন সাউদ, প্রেসিডিয়াম সদস্য কাজী মোস্তফা তামজিদ প্রমুখ। বিএনপির পক্ষে বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু উপস্থিত ছিলেন। পার্থ বলেন, ৭ আগস্ট থেকে শুরু করে আজ পর্যন্ত প্রত্যেক জায়গায় বলে আসছি, আপনারা (সরকার) একটা নির্বাচনী রোডম্যাপ দিন। নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা যে সংস্কারের কথা বলছেন, সংস্কার একটা চলমান প্রক্রিয়া। আমরাও সংস্কারের পক্ষে, কিন্তু এটাও বাস্তব যে, সংস্কার আপনারা করেন। তবে বড় সংস্কার করতে হলে জনগণের ম্যান্ডেট ছাড়া যদি সেই সংস্কার হয়, তাহলে সেই সংস্কার খুব শক্তভাবে থাকবে না। আমরা আগেও বলেছি, এখনও বলছি- আমাদের সঙ্গে একটা সনদ হতে পারে। যেগুলো সংস্কার শটকাট করে একমত হয়েছে, সেগুলো নিয়ে একটা সনদ করা যেতে পারে। সবাই স্বাক্ষর করতে পারে। তারপর এগিয়ে যেতে পারে। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি