ডিসেম্বরে একাদশ জাতীয় সংসদ নির্বাচন : নির্বাচন কমিশন
বাংলাপ্রেস অনলাইন: ডিসেম্বরের মধ্যেই একাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (২৫ অক্টোবর) দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি। সংশোধিত 'আরপিও' সংসদে না উঠলে অধ্যাদেশ জারি করে তা অনুমোদন দেয়া হবে বলেও জানান ইসি সচিব। সংবিধান বলছে, এই মাসের ৩০ তারিখের পর থেকে শুরু হবে জাতীয় সংসদ নির্বাচনের ক্ষণ গণনা। নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের প্রস্তুতির প্রায় সিংহভাগই সম্পন্ন। বাকি রয়েছে অল্পকিছুর আনুষ্ঠানিকতা। আগামী বছরের ২৮ জানুয়ারির মধ্যে নির্বাচন সম্পন্ন করার কথা থাকলেও কমিশন বলছে, নির্বাচন অনুষ্ঠিত হবে ডিসেম্বর মাসের মধ্যে।
ইসি সচিব হেলালুউদ্দিন আহমদে বলেন, আমাদের টার্গেট ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা। কমিশন সচিব আরো বলেন, সংসদের এ অধিবেশনে প্রস্তাবিত আরপিও উত্থাপন না করা গেলে, অধ্যাদেশ জারি করেই সংশোধনের অনুমোদন নেয়া হবে। তিনি বলেন, ইভিএম একটা যন্ত্র, এটাতে খুবই সহজ পদ্ধতিতে ভোট প্রদান করা যায়। এবং যার স্মার্টকার্ড আছে, স্মার্ট কার্ড না থাকলেও তার এনআইডি কার্ডটা ইনসার্ট করলে আঙুলের চাপের মাঝে ভোট প্রদানটা সুষ্ঠুভাবে করা যাবে।
১ নভেম্বর নির্বাচনে চূড়ান্ত প্রস্তুতি নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকের পরই তফসিল ঘোষণা করা হবে বলেও জানান কমিশন সচিব।
বাংলাপ্রেস/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি