
নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর কোম্পানীগঞ্জের জলদস্যু বাহিনীর প্রধান সৌরব হোসেনকে হত্যার ঘটনায় ওয়ারেন্টভুক্ত এক আসামিকে আটক করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ
আটককৃত আসামির নাম আলমগীর হোসেন(৪০) সে চরবালুয়া ৬নম্বর ওয়ার্ডের ছাবের মাঝির ছেলে।
রোববার (১৩ মার্চ) দুপুরে কোম্পানীগঞ্জের চর এলাহী ইউনিয়ন উড়িরচর থেকে কোম্পানীগঞ্জ থানা পুলিশ কৃষক ও দিনমজুর সেজে কৃষি কাজ করা অবস্থায় তাকে আটক করে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমন বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও জানান সোমবার সকালে গ্রেফতারকৃত আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।
উল্লেখ্য, ২০২০সালের ৮ই মার্চ রাতে উপজেলার চর আমজাদ এলাকা থেকে দস্যু বাহিনীর প্রধান সোহরাব হোসেনের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]