৮ মে ২০২৬

দিনাজপুরের সড়কে বিআরটিসি বাসের চাপায় নিহত ৪

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
দিনাজপুরের সড়কে বিআরটিসি বাসের চাপায় নিহত ৪
বাংলাপ্রেস ডেস্ক: দিনাজপুরে বিআরটিসি বাসের চাপায় চারজন নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে দিনাজপুর-রংপুর মহাসড়কের রানীর বন্দর সুইহারী বাজারে খানসামা রোর্ডের মুখে এ দুর্ঘটনা ঘটে। তাক্ষণিকভাবে নিহতদের নাম-ঠিকনা জানা যায়নি। এদিকে স্থানীয়রা সড়ক অবরোধ করে রেখেছেন। এতে করে অন্তত দুই শতাধিক যানবাহন আটকা পড়েছে। দশমাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিকুল ইসলাম ও চিরিরবন্দর থানার ওসি আবুল হাসনাত খান এ তথ্য নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রানীরবন্দর বাজারে যাত্রী নিয়ে দাঁড়িয়েছিল একটি ভ্যান। এ সময় দিনাজপুর থেকে রংপুরগামী বিআরটিসি বাস (ঢাকা মেট্রো ব- ১৫-৫৪৯৩) সুইহারী বাজারে খানসামা রোর্ডের মুখে দাঁড়িয়ে থাকা কয়েকজন মানুষকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জাকির সিকদার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। খবর পেয়ে দশ মাইল হাইওয়ে থানা, চিরিরবন্দর থানার পুলিশ ও চিরিরবন্দর ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধারকাজ করছে। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি