দিনাজপুরের পার্বতীপুরে মহান স্বাধীনতা দিবস পালিত
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে নানা কর্মসূচীর মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। পার্বতীপুর উপজেলা প্রশাসন কর্তৃক স্থানীয় পৌর স্টেডিয়ামে দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে আবেগঘন বক্তব্য রাখেন ভারতে চিকিৎসাধীন আইন বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান এমপি। এমপি মহোদয়ের অনুপস্থিতে স্থানীয় স্টেডিয়ামে কুচকাওয়াজে জাতীয় পতাকা ও পায়রা উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামানিক।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা খাতুন,পৌর মেয়র মোঃ আমজাদ হোসেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আমিরুল মোমেনিন মোমিন,মহিলা ভাইস চেয়ারম্যান রুকসানা বারী রুকু প্রমুখ।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি