দিনাজপুরের হিলিতে ৪নং ওয়ার্ডের কাউন্সিলরকে মারধর, পৌরসভার সব সেবা বন্ধ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের হিলিতে ৪নং ওয়ার্ডের কাউন্সিলর ইমরান হোসেন দুলালকে মারধরের ঘটনায় হাকিমপুর পৌরসভার সব নাগরিকসেবা বন্ধ রেখেছে কাউন্সিলররা। সোমবার সকাল থেকে তারা নাগরিকসেবা বন্ধ রেখেছেন। সেবা বন্ধ থাকার কারণে ভোগান্তিতে সাধারণ নাগরিক।
মারধরের ঘটনায় হাকিমপুর থানায় মামলা করেছেন কাউন্সিলর ইমরান হোসেন দুলাল।
হাকিমপুর (হিলি) পৌরসভাতে সেবা নিতে আসা মনিরা বেগম বলেন, আমি ঢাকাতে থাকি। আমার ভোটার আইডি কার্ডের জন্য কাগজে স্বাক্ষর প্রয়োজন। আমি পৌরসভাতে এসে জানতে পারলাম সব কাউন্সিলর কর্মবিরতিতে গেছেন। আমার প্রয়োজনীয় কাগজে স্বাক্ষর করাতে পারলাম না। এখন আমাকে অনেক বড় ধরনের সমস্যায় পড়তে হচ্ছে। আমরা সাধারণ নাগরিকরা চাই তাদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব সমাধান করে সাধারণ নাগরিকদের সেবা প্রদান করা হোক।
হাকিমপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর ইমরান হোসেন দুলাল বলেন, আমি হিলি বাজারে নিজস্ব অফিসে বসে বাদী-বিবাদীকে নিয়ে বিচার করছিলাম। একপর্যায়ে বিচারের সমাধান হয়; কিন্তু বিবাদী সাবিনা ইয়াসমিন তা মেনে নেয়নি। পরে গালিগালাজ করে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। পরের দিন শুক্রবার সাড়ে ৭টার দিকে বিবাদী সাবিনাসহ দক্ষিণ বাসুদেবপুর এলাকার রাকেশ, মাসুদ (পচা) হাতে লাঠিসোটা, ধারালো অস্ত্র নিয়ে আমার ব্যক্তিগত অফিসে প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ করে। আমি বিবাদীকে গালিগালাজ করতে নিষেধ করলে ১নং বিবাদী সাবিনা ইয়াসমিন আমার শার্টের কলার ধরে আমাকে স্যান্ডেল দিয়ে গালে মারপিট করে এবং অন্যরা লাঠি দিয়ে আমাকে এলোপাতাড়ি মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। এমনকি আমার অফিসের ড্রয়ারে থাকা ৩ লাখ টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যায়। পরে আমি হাকিমপুর থানায় একটি অভিযোগ দিয়েছি।
হাকিমপুর পৌরসভার প্যানেল মেয়র মিনহাজুল ইসলাম বলেন, কাউন্সিলর ইমরান হোসেন দুলাল ৭ মার্চ বাদী আবুল বাসার ও বিবাদী সাবিনা ইয়াসমিনের মধ্যে মনোমালিন্য নিয়ে হিলি বাজারে তার নিজস্ব অফিসে বিচারে বসেন। এক সময় তাদের মধ্যে মীমাংসা করে দিলে বিবাদী সাবিনা ইয়াসমিন বিচার না মেনে কাউন্সিলরকে জুতা এবং দেশীয় অস্ত্র দিয়ে মারপিট করেন। যার কারণে তারা নাগরিকসেবা বন্ধ রেখেছেন।
এ বিষয়ে হাকিমপুর থানার ওসি দুলাল হোসেন বলেন, হাকিমপুর পৌরসভার কাউন্সিলর ইমরান হোসেন দুলাল বাদী হয়ে একটি অভিযোগ দিয়েছেন। আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি। খুব দ্রুত আসামিদের গ্রেফতার করা হবে।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
ঈদুল আজহায় ১০ জোড়া বিশেষ ট্রেন চলবে, অগ্রিম টিকিট বিক্রি শুরু কবে
১৭ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি