দিনাজপুরের চিরিরবন্দরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় দুই যুবকের কারাদণ্ড
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে ভ্রাম্যমাণ আদালত দুই যুবককে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে। গত ১৭ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যা ৬টায় উপজেলার আব্দুলপুর ইউনিয়নের বানিয়াপাড়ায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম শরীফুল হক ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগ স্বীকার করায় দুই যুবককে ১০ দিনের করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
জানা গেছে, জনৈক স্কুলছাত্রী বিকেল সাড়ে ৩টায় অতিরিক্ত ক্লাস শেষে বাড়িতে ফেরার পথে ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার নতুনপাড়া এলাকার ওবায়দুর রহমানের ছেলে আরিফুর রহমান (২৪) ও একই উপজেলার চেংমারী এলাকার নুরুজ্জামানের ছেলে নাঈমুর রাহাত সৌরভ (১৯) মোটরসাইকেলযোগে এসে ওই স্কুলছাত্রীর পথরোধ করে উত্ত্যক্ত করে এবং ক্যামেরা দিয়ে ছবি তোলার চেষ্টা করে। ওই সময় স্কুলছাত্রী একটি রিকশাভ্যানে উঠে দ্রুত বাড়ির দিকে রওয়ানা দেয়। এ সময় যুবকেরা ওই স্কুলছাত্রীর পিছু নিয়ে তার বাড়ির পাশে পর্যন্ত যায়। এ সময় ওই স্কুলছাত্রী রিকশাভ্যান থেকে নেমে দৌঁড়ে দ্রুত একটি বাড়িতে ঢুকে পড়ে। এ সময় আশপাশের লোকজন ঘটনাটি দেখতে পান এবং ওই যুবকদেরকে আটক করে। সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসারকে ঘটনাটি জানালে তিনি ও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল হাসনাত খান দ্রুত এসে মেয়ের জবানবন্দি শুনে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দন্ডবিধি ৫০৯ ধারায় যুবকদের ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
ঈদুল আজহায় ১০ জোড়া বিশেষ ট্রেন চলবে, অগ্রিম টিকিট বিক্রি শুরু কবে
১০ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
‘পুশব্যাক’ ইস্যুতে বাংলাদেশকে নাগরিকত্ব যাচাই দ্রুত করার আহ্বান ভারতের
১০ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর
১০ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি