দিনাজপুরের বিরলে পুকুর খননের সময় উঠে এলো কষ্টিপাথরের মুর্তি
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বিরলে পুকুর খননের সময় কষ্টিপাথরের একটি বিষ্ণু মূর্তি পাওয়া গেছে। খবর পেয়ে এটি উদ্ধার করে পুলিশ।
বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার আজিমপুর ইউনিয়নের কুচিলাপুকুর গ্রামের আসাদুল ইসলামের বাড়ি থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। আজিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আউয়াল চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বেলা ১১টার দিকে আজিমপুর ইউনিয়নের জামতলী বাজারের পাশে পুকুর খনন করার সময় মূর্তিটি পাওয়া যায়। পরে উদ্ধার করে আসাদুলের বাড়িতে নিয়ে আসা হয়। খবর পেয়ে পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) শাহাজাদ হোসেনসহ সঙ্গীয় ফোর্স মূর্তিটি থানায় নিয়ে যায়।
মূর্তিটি বিরল থানায় পাঠানো হয়েছে বলে জানান বিরল উপজেলার মঙ্গলপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মতিয়ার রহমান।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
ঈদুল আজহায় ১০ জোড়া বিশেষ ট্রেন চলবে, অগ্রিম টিকিট বিক্রি শুরু কবে
১১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
‘পুশব্যাক’ ইস্যুতে বাংলাদেশকে নাগরিকত্ব যাচাই দ্রুত করার আহ্বান ভারতের
১১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর
১১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি