দিনাজপুরের আরও দুই-তিন দিন এ ধরনের আবহাওয়া চলমান থাকতে পারে
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: তৃতীয় দিনের মতো ঘনকুয়াশায় ঢাকা দিনাজপুর। চলছে মৃদু শৈত্যপ্রবাহ। চলমান শৈত্যপ্রবাহে নাকাল দিনাজপুরের বিভিন্ন অঞ্চলের মানুষ। রাতভর বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। সেই সাথে বইছে হিমেল হাওয়া। প্রায় সপ্তাহ ধরে সূর্যের দেখা মিলছে না। হেডলাইট জ্বালিয়ে চলছে দূরপাল্লার যানবাহন।
দিনভর ঠাণ্ডা বাতাসে কাবু হয়ে পড়ছে জনজীবন। তীব্র শীতের কারণে বেড়েছে ঠাণ্ডাজনিত রোগবালাই ও ডায়ারিয়ার প্রকোপ। হাসপাতালগুলোতে ভিড় বেড়েছে ঠাণ্ডায় আক্রান্ত রোগীদের। এ অঞ্চলের মানুষের পাশাপাশি গবাদীপশুগুলো কনকনে ঠাণ্ডা আর হিমেল হাওয়ায় কাহিল হয়ে পড়েছে। ঘন কুয়াশা ও প্রচণ্ড ঠাণ্ডায় নাকাল হয়ে পড়েছে গবাদীপশুগুলো। এসব গাবাদীপশু নিয়ে বিপাকে খামারিসহ কৃষকরা।
দিনাজপুরে সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৫ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ আবহাওয়া আরও দুই-তিন দিন থাকতে পারে বলে জানায় আবহাওয়া অফিস।এদিকে, কনকনে শীতে বিপর্যস্ত জনজীবন। শীতের সকালে ছিন্নমূল আর গ্রামীণ মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া শ্রমজীবী ও
দিনাজপুর আবহাওয়া অফিসের কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, শনিবার থেকে জেলায় চলছে মৃদু শৈত্যপ্রবাহ। সোমবার দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বাতাসে আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। আরও দুই-তিন দিন এ ধরনের আবহাওয়া চলমান থাকতে পারে। চলতি সপ্তাহের শেষে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি। বৃষ্টি হলে তাপমাত্রা আরও কমতে পারে।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি