দিনাজপুরে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২
বাংলাপ্রেস ডেস্ক: দিনাজপুরে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে রিফাত হোসেন রিমন (৩২) ও এন্তাজুল হক সোহাগ (২৫) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রোববার (১৬ আগস্ট) সন্ধ্যায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার জালিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিফাত হোসেন রিমন দিনাজপুর সদর উপজেলার নয়নপুর এলাকার জুলফিকার আলীর ছেলে এবং এন্তাজুল হক সোহাগ একই এলাকার কামরুজ্জামান বাবলুর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে দিনাজপুর কোতোয়ালি থানার এসআই ইব্রাহিম আলী জানান, রোববার সন্ধ্যায় রিমন ও সোহাগ একই মোটরসাইকেলে করে দিনাজপুর থেকে ফুলবাড়ীর দিকে যাচ্ছিলেন। সন্ধ্যা ৭টার দিকে তারা সদর উপজেলার জালিয়াপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই রিমন নিহত হন। গুরুতর আহত অবস্থায় সোহাগকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিপি/টিআই
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
দেশে অনেক বিভ্রান্তকারী আছে, তাদের চোখে চোখে রাখতে হবে: প্রধানমন্ত্রী
দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯ তলায় রূপান্তর হবে: স্বাস্থ্যমন্ত্রী
আমরা ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি দেখতে চাই!
সঙ্গীত একাডেমি