৮ মে ২০২৬

দিনাজপুরে পুলিশের সাথে বন্ধুকযুদ্ধে দুই মাদক ব্যবসায়ী নিহত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
দিনাজপুরে পুলিশের সাথে বন্ধুকযুদ্ধে দুই মাদক ব্যবসায়ী নিহত

দিনাজপুর থেকে সংবাদদাতা : দিনাজপুরে ডিবি পুলিশের সাথে বন্ধুক যুদ্ধে দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে,আরো দুই পুলিশ সদস্য।

রোববার দিবাগত রাত দেড়’টায় দিনাজপুরের দক্ষিণ কোতায়ালী’র তাজপুর নওশন দীঘি এলাকায় ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, দিনাজপুর শহরের দক্ষিণ বালূবাড়ী রেল লাইন এলাকার মৃত শেখ রহমানের ছেলে রহমত আলী ওরফে রসমত আলী (৩৬) এবং সিপাহীপাড়া রেল লাইন বস্তি এলাকার মৃত মনসুর আলী;ও ছেলে আবুল কাশেম ওরফে কাইশা (৩৪)। আহতরা হলেন,পুলিশের এএসআই নাহিদ ও কনেষ্টবল মাহবুব।

লাশ উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিছে পুলিশ। এ হতাহতের ঘটনার সত্যতা স্বীকার করেছে সংবাদ সম্মেলন করেছেন,পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম,পিপিএম (বার)।

আজ সোমবার বেলা সাড়ে ১১টায় দিনাজপুর পুলিশ সুপার কার্যালয় সভাকক্ষে সংবাদ সম্মেলনে জানানো হয়,ঘটনাস্থল থেকে পুলিশ একটি ওয়ান স্যুটার বন্ধুক,দুই রাউন্ড গুলি,একশত পিস ফেন্সিডিল এবং ৫০টি ইয়াবা উদ্ধার করা হয়েছে। নিহত দুই মাদক ব্যবস্ী’র বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তারা ঘটনাস্থলে যায় পুলিশ।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশের উপর আক্রোমন করে মাদক ব্যবসায়ীরা। পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে ওই দুই মাদক ব্যবসায়ী নিহত হয়। এ সময় আহত হয় পুলিশের এএসআই নাহিদ ও কনেষ্টবল মাহবুব।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি