
দিনাজপুর থেকে সংবাদদাতা: দিনাজপুরে ২শ’ অতিক্রম করেছে করোনায় আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় এম আব্দুর রহিম মেডিকেল কলেজ পিসিআর ল্যাব হতে ১৫০ জনের প্রাপ্ত নমুনার ফলাফলে জেলায় নতুন ২৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হলো ২১৪ জন।
জানা গেছে, নতুন আক্রান্তদের মধ্যে সদরে ১১, চিরিরবন্দরে চার, বিরামপুরে তিন, পার্বতীপুরে তিন, বিরলে দুই, কাহারোলে এক, ফুলবাড়িতে এক ও নবাবগঞ্জ উপজেলায় একজন রয়েছেন।
দিনাজপুর সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুস জেলায় নতুন করে ২৬ জনের দেহে করোনায় আক্রান্তের খবরটি নিশ্চিত করেছেন।
এদিকে জেলায় আরও নতুন তিনজন সুস্থ হওয়ায় এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৮ জন।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]