৮ মে ২০২৬

দিনাজপুরে বিরলে নির্বাচন পরবর্তী স‌হিংসতা, পু‌লি‌শের গু‌লি‌তে ‌নিহত ১

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
দিনাজপুরে বিরলে নির্বাচন পরবর্তী স‌হিংসতা, পু‌লি‌শের গু‌লি‌তে ‌নিহত ১
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বিরলের আজিমপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ পরবর্তী সহিংসতায় মোহাম্মদ আলী (৭০) নামের এক ব্যক্তি পুলিশের গুলিতে নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশসদস্যসহ আহত হয়েছে আরো ৭ জন। রবিবার রাত ৯টার দিকে গুলিবিদ্ধ ব্যক্তিকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান। দিনাজপুর পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ পুলিশের গুলিতে এক ব্যক্তির নিহত হওয়ার সংবাদ নিশ্চিত করে বলেন, বিরল উপজেলার আজিমপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে  সিঙ্গুল হামিদ হামিদা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট গণনায় শেষে দুই ইউপি সদস্য সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। উত্তেজিত দুই প্রার্থীর সমর্থকরা ভোট কেন্দ্রের জোরপূর্বক প্রবেশ করে ব্যালট বাক্স ছিনতাই ও পুলিশ সদস্যদের উপর হামলা করে। এতে পুলিশ সদস্যরা নিজেদের জানমাল ও সরকারি মালামাল রক্ষার্থে প্রথমে ফাঁকা গুলি করে। এরপরও পুলিশ সদস্যরা ওপর আরোও হামলা বাড়িয়ে দিলে শটগান থেকে ৬০ থেকে ৭০ রাউন্ড গুলি ছোড়ে। এই শট গানের গুলিতে মোহাম্মদ আলী নামক এক ব্যক্তি ঘটনাস্থলে পড়ে যান। পরে স্থানীয়রা আহত মোহাম্মদ আলীকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের আনার পথে তার মৃত্যু হয়। এ সময়  পুলিশের কয়েক সদস্য আহত হয়েছেন বলে পুলিশ সুপার দাবি করেন। এই ঘটনাকে কেন্দ্র করে দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদ দ্রুত দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে আসেন এবং এটি সুষ্ঠু তদন্তের স্বার্থে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জানে আলমকে প্রধান করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। আগামী তিন কর্ম দিবসের মধ্যেই তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। বর্তমানে ঘটনাস্থল থমথম ভাব বিরাজ করছে এবং সেখানে অতিরিক্ত পুলিশ ও মোতায়ন করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। বিপি/টিআই  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি