দিনাজপুরে বাস-ইজিবাইক সংঘর্ষ: একই পরিবারের ৪ জন নিহত
বাংলাপ্রেস ডেস্ক: দিনাজপুরের কাহারোল উপজেলায় মিনিবাসের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন।
শনিবার (২২ নভেম্বর) বিকেল তিনটার দিকে উপজেলার দিনাজপুর-দশমাইল মহাসড়কের নশিপুর গম গবেষণা কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে। দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- সদর উপজেলার খানপুর এলাকার ইয়াকুব আলীর স্ত্রী মর্জিনা খাতুন (৫৫), তার ছেলের বউ সার্জিনা বেগম (৪০), মেয়ে সাজিয়া বেগম (১৫) ও ১১ বছরের শিশু সুমি আক্তার।
কতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান জানান, বিকেল ৩টার দিকে দিনাজপুর-দশমাইল মহাসড়কের নসিপুর গম গবেষণা ইনস্টিটিউটের সামনে একটি ইজিবাইকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই চার যাত্রীর মৃত্যু হয়।
ওসি আরও জানান, ‘নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হচ্ছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে।’
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
ঈদুল আজহায় ১০ জোড়া বিশেষ ট্রেন চলবে, অগ্রিম টিকিট বিক্রি শুরু কবে
‘পুশব্যাক’ ইস্যুতে বাংলাদেশকে নাগরিকত্ব যাচাই দ্রুত করার আহ্বান ভারতের
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি