দিনাজপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
বাংলাপ্রেস ডেস্ক: দিনাজপুরের বিরল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আলম হোসেন (৪০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার দিনগত রাত দেড়টায় বিরল উপজেলার ধর্মজৈন সীমান্তে এ ঘটনা ঘটে।
নিহত আলম বিরল উপজেলার কামদেবপুর ঈদগাহ মোড়ের মোশাহক আলীর ছেলে।
দিনাজপুর-২ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী নাহিদুজ্জামান জানান, শনিবার রাত দেড়টার দিকে বিএসএফের গুলিতে আলম হন। তবে যে স্থানে তিনি নিহত হয়েছেন সেটি ভারতের কাঁটাতারের বেড়ার এপাড়ে।
তিনি জানান, গুলির শব্দ শোনার পর স্থানীয়রা ঘটনাস্থল থেকে আলমের মরদেহ উদ্ধার করে নিয়ে এসেছে। এ বিষয়ে আমরা বিএসএফকে পতাকা বৈঠকের আমন্ত্রণ জানিয়েছি। বৈঠকে তাদের গুলি ছোড়ার ঘটনায় প্রতিবাদ করা হবে। ধারণা করা হচ্ছে আলম একজন গরু পাচারকারী চক্রের সদস্য।
অধিনায়ক নাহিদুজ্জামান জানান, বিজিবি সদস্যরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি