৪ মে ২০২৬

ডিম সবজির চিতই পিঠা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ডিম সবজির চিতই পিঠা

বাংলাপ্রেস ডেস্ক: পিঠা খেতে সবাই পছন্দ করে। তবে শীতকালে পিঠা খেতে দারুন মজা। সকাল কিংবা বিকেলের নাস্তায় ডিম সবজির চিতই পিঠা সবার কাছে খুব পরিচিত। তবে কখনো ডিম সবজির চিতই পিঠার স্বাদ নিয়েছেন কি? চলুন তবে জেনে নেয়া যাক রেসিপি-

উপকরণ: আতপ চালের গুঁড়া ২৫০ গ্রাম, কর্ণফ্লাওয়ার ১ টেবিল চামচ, ময়দা ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো, ডিম ৪টি, বরবটি কুঁচি করা ১ কাপ, গাজর কুঁচি করা ১ কাপ, কাঁচা মরিচ কুঁচি ২ চা চামচ, পেঁয়াজ কুঁচি আধা কাপ, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, ধনেপাতা কুঁচি ৩ টেবিল চামচ, পুদিনা পাতা কুঁচি ১ চা চামচ, পানি পরিমাণ মতো।

প্রণালী: আতপ চালের গুঁড়া, কর্ণফ্লাওয়ার আর ময়দা ভালো করে মিশিয়ে নিন। তারপর সামান্য পানি দিয়ে ৩০ থেকে ৪০ মিনিট ভিজিয়ে রাখুন। আবার এর মধ্যে ডিম ৪টি ভেঙে মিশিয়ে নিন। ডিমগুলো ভালো করে হাত দিয়ে মেশান যেন কোনো প্রকার গুটি গুটি না থাকে এবং ভেজানো চালের গুঁড়ার সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়।

তারপর এর মধ্যে একে একে বরবটি, গাজর কুঁচি, পেঁয়াজ কুঁচি, কাঁচামরিচ কুঁচি, আদা বাটা, রসুন বাটা, ধনেপাতা কুঁচি, পুদিনা পাতা কুঁচি, স্বাদমতো লবণ দিয়ে মাখিয়ে নিন। চুলায় মাটির পাতিল গরম হতে দিন। গরম হয়ে এলে একটি কাপড়ে তেল লাগিয়ে তা দিয়ে পাতিলে তেল মাখিয়ে নিন।

এবার চামচের সাহায্যে মিশ্রণটি দিয়ে দিন এবং একটি ঢাকনা দিয়ে ঢেকে দিন। এসময় চুলার আঁচ মৃদু থেকে একটু বেশি থাকবে। এভাবেই একটি একটি করে বানিয়ে পরিবেশন করুন মজাদার ডিম সবজির চিতই পিঠা।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি