৫ মে ২০২৬

দিল্লির দূষণ নিয়ে মুখ খোলায় প্রিয়াঙ্কাকে দেশ ছাড়ার নির্দেশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
দিল্লির দূষণ নিয়ে মুখ খোলায় প্রিয়াঙ্কাকে দেশ ছাড়ার নির্দেশ

বাংলাপ্রেস ডেস্ক : বিশ্বের ঝুঁকিপূর্ণ শহরগুলোর মধ্যে সব থেকে ভয়াবহ অবস্থায় রয়েছে ভারতের রাজধানী দিল্লি। দূষণের অতিমাত্রায় শহরটি এখন গ্যাস চেম্বার। বিশেষ করে দীপাবলির পর থেকে দিল্লিতে বিপর্যস্ত জনজীবন। দূষণের জেরে সাধারণ মানুষের জীবনে নাভিশ্বাস উঠছে। দিল্লি নয়ডা, গাজিয়াবাদ, গুরুগ্রাম, ফরিদাবাদে ৫ নভেম্বর পর্যন্ত সব ধরনের নির্মাণকাজ বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে প্রশাসন।

৫ নভেম্বর পর্যন্ত স্কুল ছুটি ঘোষণা করা হয়েছে। শুধু তাই নয়, এ দূষণের মধ্যে বাংলাদেশ-ভারতের ক্রিকেট ম্যাচ নিয়েও অনেক জল ঘোলা হয়েছে। অনেক বিখ্যাত ব্যক্তিত্বই এ নিয়ে প্রতিবাদ জানিয়েছেন।

এবার দিল্লির দূষণের বিষয়ে মুখ খুললেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। সম্প্রতি একটি মাস্ক পরে নিজের ইনস্টাগ্রামে ছবি শেয়ার করেন প্রিয়াঙ্কা চোপড়া। দিল্লিতে দূষণের জেরে শুটিং করা কষ্টসাধ্য হয়ে উঠছে বলে দাবি করেন তিনি। দিল্লির বাসিন্দাদের পাশাপাশি গৃহহীনদের জন্য প্রার্থনা করারও পরামর্শ দিয়েছেন দেশি গার্ল খ্যাত এই অভিনেত্রী। এতেই বেজায় চটেছেন ভারতীয়রা। পিগির ওই ছবি এবং মন্তব্যের পর থেকেই নানা ভাষায় কটাক্ষ করা হচ্ছে তাকে। বলিউড অভিনেত্রীকে বিদেশে তার শ্বশুরবাড়ি ফিরে যাওয়ার পরামর্শ দিতে শুরু করেন অনেকে। কেউ কেউ ছবির নিচে মন্তব্য করেন, প্রিয়াঙ্কা ধূমপান করে যখন সিগারেটের ধোঁয়া ছাড়েন সে সময় দূষণ হয় না?

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি