৫ মে ২০২৬

দিলেন অনলাইনে খাবার অর্ডার; মিলল মরা কুমির

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
দিলেন অনলাইনে খাবার অর্ডার; মিলল মরা কুমির

বাংলাপ্রেস অনলাইন : ঝামেলা এড়াতে অনেকেই অনলাইনে জিনিসপত্র কেনাকাটা করেন। তবে অনলাইনে অর্ডার দিয়ে ঠকেছেন, এমন মানুষের সংখ্যা নেহাত কম নয়। অনলাইনে ফুড সাপ্লিমেন্ট অর্ডার করে কুমির আর গিরগিটির ছানা পেয়েছেন, এমন হতভাগ্য প্রায় নেই বললেই চলে! তবে প্রায় অভাবনীয় এই ঘটনাটি ঘটেছে চীনে।

চীনের ঝেজিয়াং রাজ্যের সুইচাং শহরের ঝাং নামের একজন নারী অর্ডার করেছিলেন ফুড সাপ্লিমেন্ট। সেই অর্ডার প্যাকেটবন্দি হয়ে তার কাছে পৌঁছেছে। মোট চারটি বাক্স ছিল। প্রথম তিনটি একদম ঠিকঠাক। কিন্তু, চার নম্বরটি খুলতে গিয়েই ঘটল বিপত্তি। তিনি অবাক হয়ে দেখলেন, সেখানে একটি কুমির আর গিরগিটির ছানা পড়ে আছে। সেটাও মৃত।

অবশ্য, খাবারের জায়গায় কুমির চলে আসলেও যতটা আতঙ্কের কারণ ঘটবে বলে ভাবছেন, ততটা ঘটেনি। কারণ, কে না জানে, প্রাচীন অরণ্য প্রবাদ অনুযায়ী- যা কিছু সামান্যতম নড়াচড়াও করে, তাই চীনাদের খাদ্য!

তাই ওই নারী সামান্য নাক-টাক কুঁচকে (কারণ, ওই দুই সরীসৃপ মরে যাওয়ায় বিকট গন্ধ বের হচ্ছিল ) পুলিশকে খবর দেন। পুলিশ তদন্ত করে জানতে পারে, কোনো এক প্রজনন খামার থেকেই ওই কুমিরটি প্যাকেটে চলে এসেছিল। কিন্তু, কী করে সেটা চলে আসলো, তা অবশ্য এখনও জানা যায়নি।

কুরিয়ার সংস্থার পক্ষ থেকে জানানো হয়, তারা ওই কুমির আর গিরগিটিকে ভুল ঠিকানায় পাঠিয়ে দিয়েছিল। তাদের যাওয়ার কথা ছিল অন্য কোথাও, অন্য কোনোখানে।

বাংলাপ্রেস /এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি