১৯ জুন ২০২৬

ডিজিটাল নিরাপত্তা আইনে মানবাধিকার নেত্রী গ্রেপ্তার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
ডিজিটাল নিরাপত্তা আইনে মানবাধিকার নেত্রী গ্রেপ্তার
বাংলাপ্রেস অনলাইন: ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন শেরপুরের ঝিনাইগাতী শাখার মহিলা বিষয়ক সম্পাদক রৌশনারা খাতুন রুমিকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বিকৃত ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করায় তাঁর বিরুদ্ধে মামলা করেছিলেন ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মজিবর রহমান। গ্রেপ্তার হওয়া রৌশনারা খাতুন রুমির বাড়ি ঝিনাইগাতী উপজেলার ভালুকা গ্রামে। আজ মঙ্গলবার দুপুরে তাঁকে শেরপুর আদালতে সোপর্দ করা হয়। আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস জানান, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রৌশনারা খাতুন ওরফে রুমি নামের এক নারী সেতুমন্ত্রীর বিকৃত ছবি পোস্ট করেছেন- এমন অভিযোগে তাঁর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৯ ও ৩১ ধারায় গতকাল মামলা করা হয়। মামলাটি করেন ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মজিবর রহমান। এই মামলার পরিপ্রেক্ষিতেই রুমিকে তাঁর গ্রামের বাড়ি ভালুকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা এজাহারে উল্লেখ করা হয়েছে, রুমি গত ১৩ অক্টোবর বিকেলে তাঁর ফেসবুকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের একটি বিকৃত ছবি পোস্ট করেন। এতে ওবায়দুল কাদেরের মানহানি এবং দেশে-বিদেশে তাঁর সুনাম ক্ষুণ্ণ হয়েছে। এ ঘটনায় বাদী ও সাক্ষীরা মর্মাহত হয়েছেন। বাংলাপ্রেস/এফএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি