৯ মে ২০২৬

ডিবির হারুন ও তার স্ত্রী-পরিবারের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
ডিবির হারুন ও তার স্ত্রী-পরিবারের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ
বাংলাপ্রেস ডেস্ক: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ ও তার স্ত্রী শিরিন আক্তারের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। একই সঙ্গে তাদের পরিবারের বাকি সদস্য ও তাদের ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্টও জব্দ করা হয়েছে। রোববার এসব ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। বিএফআইইউ এ সংক্রান্ত এক চিঠিতে জানিয়েছে, মানিলন্ডারিং প্রতিরোধ আইনে এক মাসের জন্য হারুন অর রশীদ, তার স্ত্রী ও এবং তাদের পরিবারের বাকি সদস্য ও ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব স্থগিত করা হয়েছে। এখন থেকে তারা আর কোনো টাকা তুলতে পারবেন না। এছাড়া হারুন, তার স্ত্রী ও পরিবারের সদস্যদের (মা, বাবা, ভাই ও বোন) নামে পরিচালিত সব ধরনের হিসাব সংক্রান্ত তথ্য পত্র ইস্যুর তারিখ থেকে তিন কর্মদিবসের মধ্যে পাঠাতে বলা হয়েছে। ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পাওয়া গেছে। গোয়েন্দা প্রতিবেদনের সুপারিশের ভিত্তিতে পাওয়া এসব অভিযোগও তদন্তের সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি